ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে তরুণের প্রাণরক্ষা, ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

ময়মনসিংহে ছিনতাই চক্রের কবল থেকে বাঁচতে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন এক তরুণ। পরে র‍্যাবের অভিযানে ঘটনাস্থল থেকেই চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে নগরের দিঘারকান্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লিখন হাসান (১৯) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজারকুড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

র‍্যাব সূত্রে জানা যায়, গাজীপুরে বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে লিখন ময়মনসিংহে নেমে শেরপুরগামী বাস ধরতে দিঘারকান্দা বাইপাস এলাকায় যান। সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে থামে। চালকসহ তিনজন তাকে জোর করে অটোরিকশায় তোলে।

আরও পড়ুনঃ  বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ, সমালোচনার মুখে পাকিস্তান

এরপর তারা তার বাড়ির ঠিকানা জানতে চায় এবং একপর্যায়ে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও ৩১০ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে দিঘারকান্দা বাইপাস থেকে কেওয়াটখালী বাইপাস সড়কের ময়নার মোড় এলাকায় একটি র‍্যাব টহল গাড়ি দেখতে পান লিখন। সুযোগ বুঝে তিনি চলন্ত অটোরিকশা থেকে সড়কে লাফ দেন। এতে তিনি প্রাণে বেঁচে যান এবং র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  ড্যাব ভবিষ্যতেও মানবিক অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকবে: জুবাইদা রহমান

ঘটনাস্থল থেকে আটক করা হয় অটোরিকশার চালকসহ তিনজনকে। তারা হলেন—ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকার রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), বলাশপুর আবাসন প্রকল্প এলাকার সাব্বির হোসেন ওরফে তপন (২০) এবং কেওয়াটখালী শ্মশানপাড়া এলাকার মো. সোয়াদ (১৯)।

পরে মঙ্গলবার তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় লিখন হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, আটকরা দীর্ঘদিন ধরে মহাসড়কে যাত্রী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল। চক্রটির অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে তরুণের প্রাণরক্ষা, ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

আপডেটের সময়: ১২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ছিনতাই চক্রের কবল থেকে বাঁচতে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন এক তরুণ। পরে র‍্যাবের অভিযানে ঘটনাস্থল থেকেই চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে নগরের দিঘারকান্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লিখন হাসান (১৯) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজারকুড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

র‍্যাব সূত্রে জানা যায়, গাজীপুরে বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে লিখন ময়মনসিংহে নেমে শেরপুরগামী বাস ধরতে দিঘারকান্দা বাইপাস এলাকায় যান। সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে থামে। চালকসহ তিনজন তাকে জোর করে অটোরিকশায় তোলে।

আরও পড়ুনঃ  অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম

এরপর তারা তার বাড়ির ঠিকানা জানতে চায় এবং একপর্যায়ে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও ৩১০ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে দিঘারকান্দা বাইপাস থেকে কেওয়াটখালী বাইপাস সড়কের ময়নার মোড় এলাকায় একটি র‍্যাব টহল গাড়ি দেখতে পান লিখন। সুযোগ বুঝে তিনি চলন্ত অটোরিকশা থেকে সড়কে লাফ দেন। এতে তিনি প্রাণে বেঁচে যান এবং র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী