ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, বন্ধ ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ পাঁচ বছরের ধারাবাহিকতা ভেঙে এবার আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি বা “ম্যাংগো ক্যালেন্ডার” থাকছে না। একই সঙ্গে লোকসানের কারণে বন্ধ করা হয়েছে “ম্যাংগো স্পেশাল” ট্রেনও।

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

আরও পড়ুনঃ  কোরবানির ঈদে নজর কাড়ছে মৌলভীবাজারের ‘কালোমানিক’

সভা শেষে জেলা প্রশাসক জানান, এবার আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও গবেষকদের মতামতের ভিত্তিতে নির্দিষ্ট ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আম পরিপক্ব হলেই তা সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

আরও পড়ুনঃ  ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

তবে তিনি সতর্ক করে বলেন, কাঁচা আম বাজারজাত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন জানান, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান হওয়ায় এবার সেটি চালু করা হচ্ছে না। তবে চাঁপাইনবাবগঞ্জ–ঢাকা রুটের আন্তঃনগর বনলতা এক্সপ্রেসে বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করে আম পরিবহনের ব্যবস্থা রাখা হবে, যাতে প্রতিদিন প্রায় ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  নিলামে আরও ২০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

জেলা প্রশাসক আরও জানান, বনলতা এক্সপ্রেসের মাধ্যমে কম খরচে ও সহজে ঢাকায় আম পাঠানোর সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

T ag
জনপ্রিয় পোস্ট

চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, বন্ধ ম্যাংগো স্পেশাল ট্রেন

আপডেটের সময়: ০৯:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ পাঁচ বছরের ধারাবাহিকতা ভেঙে এবার আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি বা “ম্যাংগো ক্যালেন্ডার” থাকছে না। একই সঙ্গে লোকসানের কারণে বন্ধ করা হয়েছে “ম্যাংগো স্পেশাল” ট্রেনও।

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

আরও পড়ুনঃ  কোরবানির ঈদে নজর কাড়ছে মৌলভীবাজারের ‘কালোমানিক’

সভা শেষে জেলা প্রশাসক জানান, এবার আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও গবেষকদের মতামতের ভিত্তিতে নির্দিষ্ট ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আম পরিপক্ব হলেই তা সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

আরও পড়ুনঃ  স্বর্ণ কেনা কমানোর আহ্বান মোদির, অর্থ সাশ্রয়ে নতুন বার্তা