সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করতে নীতি গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার অভিযোগ, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং বেসরকারি খাতের কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনে সরকারের কোনো সুস্পষ্ট অর্থনৈতিক রূপরেখা নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, শ্রমিকদের কথা বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ তাদের তুলনায় বড় চাহিদা নিয়ে যারা প্রভাবশালী অবস্থানে রয়েছেন, তাদেরই তুষ্ট করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নিরাপত্তা সংকটের সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার এই নীতি অর্থহীন। এ ধরনের নীতি কেবল সম্পদের বৈষম্য বাড়াবে।
মাহফুজ আলমের ভাষ্য, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রধান দায়িত্ব জনগণকে সন্তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে নয়। এ কারণে অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনা এবং বৈষম্য কমানোর নীতি বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বৈষম্য কমানো গেলে বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব—এ নীতি পরীক্ষিত। একই সঙ্গে ‘অল্টারনেটিভস’-এর ৯ দফা দাবির পক্ষে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান সাবেক এই তথ্য উপদেষ্টা।
প্রতিবেদকের নাম 



















