ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামালপুরে মানববন্ধনে হামলার অভিযোগ, এনসিপির ৫ নেতাকর্মী আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আয়োজকেরা জানান, রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

আহতদের মধ্যে জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার অভিযোগ করে বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। এ সময় শুভর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। পরে নিরাপত্তার জন্য তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন

হামলার প্রতিবাদে পরে এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা হামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে জেলা বাস-মিনিবাস মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

জামালপুরে মানববন্ধনে হামলার অভিযোগ, এনসিপির ৫ নেতাকর্মী আহত

আপডেটের সময়: ০৪:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আয়োজকেরা জানান, রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ