রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে একটি গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন।
এদিকে একই দিন দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ঘটনার পর ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 




















