ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিদানের প্রতিভায় মুগ্ধ ডুলি, তবে জাতীয় দলে জায়গা পেতে কঠিন পরীক্ষা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

বাংলাদেশ ফুটবলে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন তরুণ ডিফেন্ডার জিদান ইউসূফ। জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীর পর জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাকেও সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। তবে মেক্সিকান মা ও বাংলাদেশি বাবার সন্তান এই ফুটবলারকে জাতীয় দলে সুযোগ দিতে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না হেড কোচ থমাস ডুলি।

টেকনিক ও শারীরিক সামর্থ্যে নজর কেড়েছেন জিদান

বর্তমানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলছেন জিদান। সেন্টার-ব্যাক হিসেবে তার টেকনিক্যাল দক্ষতা ও শারীরিক সামর্থ্য কোচ ডুলির নজর কেড়েছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

তবে শুধু প্রবাসী খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়ার কারণে জাতীয় দলের একাদশে কিংবা জাকার্তাগামী স্কোয়াডে সরাসরি জায়গা মিলবে না বলে স্পষ্ট করেছেন কোচ।

সিনিয়র দলে সুযোগ পেলে হবে মূল্যায়ন

রোববার বিকেলে জাতীয় দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে ডুলি জানান, অনূর্ধ্ব-২০ দলের বাছাইপর্ব শেষ করে জিদান সিনিয়র দলের ক্যাম্পে যোগ দিলে তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে।

সেই সময় তাকে দলের ড্রেসিংরুমের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে জাতীয় দলে জায়গা পেতে হলে অন্যদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হবে তরুণ এই ডিফেন্ডারকে।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

‘ডিফেন্সে এক নম্বর হলে অবশ্যই জাকার্তায় নেব’

জিদানকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ডুলি বলেন, অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষে সিনিয়র ক্যাম্পে এসে যদি জিদান প্রমাণ করতে পারেন যে রক্ষণভাগে তিনিই দলের সেরা খেলোয়াড়, তাহলে তাকে জাকার্তায় নেওয়া হবে।

কোচের ভাষায়, “যদি সে অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষ করে এসে আমাদের দেখায় যে ডিফেন্সে সে-ই এক নম্বর খেলোয়াড়, তবে অবশ্যই আমরা তাকে জাকার্তায় নিয়ে যাব। আর সে যদি বাকিদের চেয়ে ভালো হতে না পারে, তবে যাদের ওপর আমরা আগে থেকে আস্থা রাখছি তাদের দিয়েই খেলাব।”

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

বল পায়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে সম্ভাবনা

আধুনিক ফুটবলে রক্ষণ থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে বল পায়ে দক্ষ ডিফেন্ডারের গুরুত্ব অনেক। মেক্সিকান ফুটবল সংস্কৃতির প্রভাব থাকা জিদানের খেলায় এ ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এখন এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব শেষে সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর জিদান কোচ ডুলির কঠিন পরীক্ষায় কতটা সফল হন, সেটিই দেখার বিষয়। পারফরম্যান্সে অন্যদের ছাড়িয়ে যেতে পারলে জাতীয় দলের মূল রক্ষণে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

জিদানের প্রতিভায় মুগ্ধ ডুলি, তবে জাতীয় দলে জায়গা পেতে কঠিন পরীক্ষা

আপডেটের সময়: ০৮:৫৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ফুটবলে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন তরুণ ডিফেন্ডার জিদান ইউসূফ। জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীর পর জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাকেও সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। তবে মেক্সিকান মা ও বাংলাদেশি বাবার সন্তান এই ফুটবলারকে জাতীয় দলে সুযোগ দিতে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না হেড কোচ থমাস ডুলি।

টেকনিক ও শারীরিক সামর্থ্যে নজর কেড়েছেন জিদান

বর্তমানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলছেন জিদান। সেন্টার-ব্যাক হিসেবে তার টেকনিক্যাল দক্ষতা ও শারীরিক সামর্থ্য কোচ ডুলির নজর কেড়েছে।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

তবে শুধু প্রবাসী খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়ার কারণে জাতীয় দলের একাদশে কিংবা জাকার্তাগামী স্কোয়াডে সরাসরি জায়গা মিলবে না বলে স্পষ্ট করেছেন কোচ।

সিনিয়র দলে সুযোগ পেলে হবে মূল্যায়ন

রোববার বিকেলে জাতীয় দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে ডুলি জানান, অনূর্ধ্ব-২০ দলের বাছাইপর্ব শেষ করে জিদান সিনিয়র দলের ক্যাম্পে যোগ দিলে তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে।

সেই সময় তাকে দলের ড্রেসিংরুমের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে জাতীয় দলে জায়গা পেতে হলে অন্যদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হবে তরুণ এই ডিফেন্ডারকে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান

‘ডিফেন্সে এক নম্বর হলে অবশ্যই জাকার্তায় নেব’

জিদানকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ডুলি বলেন, অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষে সিনিয়র ক্যাম্পে এসে যদি জিদান প্রমাণ করতে পারেন যে রক্ষণভাগে তিনিই দলের সেরা খেলোয়াড়, তাহলে তাকে জাকার্তায় নেওয়া হবে।

কোচের ভাষায়, “যদি সে অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষ করে এসে আমাদের দেখায় যে ডিফেন্সে সে-ই এক নম্বর খেলোয়াড়, তবে অবশ্যই আমরা তাকে জাকার্তায় নিয়ে যাব। আর সে যদি বাকিদের চেয়ে ভালো হতে না পারে, তবে যাদের ওপর আমরা আগে থেকে আস্থা রাখছি তাদের দিয়েই খেলাব।”

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন