
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ মে) আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবদম্পতির জন্য দোয়া ও শুভেচ্ছা জানান অনেক অতিথি।
জানা যায়, সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি পরিবারের সন্তান।
আকদ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও কিছুটা আলোচনার সৃষ্টি হয়। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পরিচিত ব্যক্তিরা এতে অংশ নেন বা শুভেচ্ছা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই পারিবারিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


























