দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির Shafiqur Rahman। তিনি বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার তা স্বীকার করছে না।
মঙ্গলবার শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে পারবেন না। তিনি অভিযোগ করেন, অতীত সরকারের কিছু অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
তিনি শরীয়তপুর হাসপাতালের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি জানান, জনগণের স্বার্থে যেকোনো ন্যায়সংগত কাজে বিরোধী দল সরকারের সহযোগিতা করবে। তবে কোথাও অন্যায় বা অনিয়ম হলে তার প্রতিবাদও করা হবে।
এ সময় তিনি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর ও নিরাপদ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 
























