Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন “বিএনপি নেতৃত্ব নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য: ‘দল এখন হাইজ্যাক’” বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে, গঠিত হচ্ছে নতুন পাঁচ উপজেলা—নিকার সভায় বড় সিদ্ধান্ত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন ক্যাম্পাসের পরিচিত মুখ সাদিক কায়েম, এবার জীবনের নতুন যাত্রায় “অপেক্ষা করুন, অভিযান চলছে”—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খাল খনন শুধু কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন ও বিপ্লব—পানিসম্পদমন্ত্রী এ্যানি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯ পরিবারকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৭ সময় দেখুন

নরসিংদী প্রতিনিধি।  নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঝটিকা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  “কিস্তির টাকা নিয়ে বিরোধে এনজিও কর্মীর লাঠির আঘাতে গ্রাহকের মাথা ফাটল”

জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে ওই তিন গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আইন অমান্য করে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নেতা নিহত, আহত ২

অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারিগরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এসএম ফজলুল হকসহ (ব্যবস্থাপক) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা।

আরও পড়ুনঃ  নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে এই ধরনের অবৈধ সংযোগবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে সংযোগ গ্রহণ করেছেন, তাদের দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯ পরিবারকে জরিমানা

আপডেটের সময়: ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নরসিংদী প্রতিনিধি।  নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঝটিকা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট