ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিএফসির অর্থায়নে বাংলাদেশে বাড়বে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান: মাহ্দী আমিন বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণ আত্মসাতের মামলা: কারাগারে সাবেক এডিসি, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে একটি তুরস্কগামী ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। নিউইয়র্ক সফরে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি। সফরসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে প্রতিনিধি দলের সদস্যসংখ্যা ৩৮ জন বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রী বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নামও প্রতিনিধি দলের তালিকায় রয়েছে।

আরও পড়ুনঃ  ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা

এ সফরে বিশিষ্ট ব্যক্তি হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিনও প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য, রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডিএফসির অর্থায়নে বাংলাদেশে বাড়বে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান: মাহ্দী আমিন

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে একটি তুরস্কগামী ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। নিউইয়র্ক সফরে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি। সফরসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে প্রতিনিধি দলের সদস্যসংখ্যা ৩৮ জন বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রী বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নামও প্রতিনিধি দলের তালিকায় রয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

এ সফরে বিশিষ্ট ব্যক্তি হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিনও প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য, রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ