ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল জামায়াতে ইসলামী

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয়সহ মোট নির্বাচনী খরচের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই ব্যয়ের বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় হিসাব অনুযায়ী, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা।

আরও পড়ুনঃ  ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা নির্বাচনী সহায়তা পেয়েছেন।

জমা দেওয়া ব্যয়ের তালিকায় বিভিন্ন খাত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা, নির্বাচনী ইশতেহার তৈরি ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, পরিবহন, জনসভা ও নেতাদের সফর খরচ।

আরও পড়ুনঃ  “লেঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না”—তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাসে নতুন বিতর্ক

হিসাব অনুযায়ী প্রচারণা খাতে প্রায় ২০ লাখ ৯০ হাজার টাকা, জনসভা ও সফরে প্রায় ১৪ লাখ ১৭ হাজার টাকা, আবাসন ও প্রশাসনিক কাজে প্রায় ৯ লাখ ৪৪ হাজার টাকা এবং স্টাফ ব্যয়ে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা খরচ হয়েছে।

আরও পড়ুনঃ  স্বাধীনতার ঘোষণা নিয়ে কাদের সিদ্দিকীর নতুন মন্তব্য

এছাড়া পরিবহন ও বিবিধ খাতেও ছোট পরিসরে ব্যয় দেখানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

নির্বাচন কমিশনে জমা দেওয়া এই হিসাব পর্যালোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

T ag
জনপ্রিয় পোস্ট

নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল জামায়াতে ইসলামী

আপডেটের সময়: ০৪:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয়সহ মোট নির্বাচনী খরচের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই ব্যয়ের বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় হিসাব অনুযায়ী, নির্বাচনে জামায়াতের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা।

আরও পড়ুনঃ  “লেঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না”—তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাসে নতুন বিতর্ক

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা নির্বাচনী সহায়তা পেয়েছেন।

জমা দেওয়া ব্যয়ের তালিকায় বিভিন্ন খাত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা, নির্বাচনী ইশতেহার তৈরি ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, পরিবহন, জনসভা ও নেতাদের সফর খরচ।

আরও পড়ুনঃ  জুনাইদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন