ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

নোয়াখালীতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নির্দেশে শনিবার রাতে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম, যিনি এর আগে ফেনীর সোনাগাজী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার রাতেই তিনি সুধারাম থানায় যোগ দেন। একই সঙ্গে থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানায় বদলি করা হয়েছে এবং তার স্থলে ইদ্রিসুর রহমানকে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  'পরীক্ষিত' মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ওসি পরিবর্তনের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ বা রাজনৈতিক ঘটনার কোনো সম্পর্ক নেই; এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

আরও পড়ুনঃ  রানার গ্রুপে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

এর আগে শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরদিন শনিবার বিএনপি, অঙ্গসংগঠন এবং জামায়াতে ইসলামীর ব্যানারে পৃথক কর্মসূচির পর কালাদরাপ ইউনিয়নে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুই পক্ষের সংঘর্ষে শ্রমিক দলের নেতা মো. হৃদয় এবং স্থানীয় জনপ্রতিনিধি শাহদাত উল্যাহসহ কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি একটি রাজনৈতিক কার্যালয়েও আগুন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। পরবর্তীতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

আপডেটের সময়: ০৭:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

নোয়াখালীতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নির্দেশে শনিবার রাতে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম, যিনি এর আগে ফেনীর সোনাগাজী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার রাতেই তিনি সুধারাম থানায় যোগ দেন। একই সঙ্গে থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানায় বদলি করা হয়েছে এবং তার স্থলে ইদ্রিসুর রহমানকে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি, চিন্তায় ভক্তরা

তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ওসি পরিবর্তনের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ বা রাজনৈতিক ঘটনার কোনো সম্পর্ক নেই; এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: চিফ হুইপ