ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পদ্মার জালে ধরা ২০ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ৩৩ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। পরে মাছটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়, যা স্থানীয় মাছবাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি কিনে নেন।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা

জানা গেছে, ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলেরা পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় জেলে নিরঞ্জন কুমার হালদারের জালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় বড় আকৃতির পাঙাশটি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

পরে সকাল সাড়ে ৭টার দিকে মাছটি দৌলতদিয়া ঘাটের কেছমত হালদারের আড়তে আনা হয় এবং নিলামে তোলা হয়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩২ হাজার টাকায় কিনেছেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করেন।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে পদ্মায় মাঝেমধ্যে বড় আকৃতির পাঙাশ ধরা পড়লেও এত উচ্চমূল্যে বিক্রি হওয়া মাছ খুবই বিরল। তাই মাছটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

পদ্মার জালে ধরা ২০ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ৩৩ হাজার টাকায়

আপডেটের সময়: ০৭:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। পরে মাছটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়, যা স্থানীয় মাছবাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি কিনে নেন।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি

জানা গেছে, ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলেরা পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় জেলে নিরঞ্জন কুমার হালদারের জালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় বড় আকৃতির পাঙাশটি ধরা পড়ে।

আরও পড়ুনঃ  যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ