পাকিস্তান সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৭৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৬৭ রুপি কমানো হয়েছে। নতুন দরে এখন পেট্রোল বিক্রি হবে লিটারপ্রতি ২৯৯ রুপিতে এবং ডিজেল ৩১১ রুপিতে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রেক্ষাপটে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে পাকিস্তানে জ্বালানি ব্যয়ের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
গত কয়েক মাসে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে পাকিস্তানে দফায় দফায় জ্বালানি তেলের দাম ওঠানামা করেছে। এর আগে মার্চ ও এপ্রিল মাসে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বড় পরিমাণে বাড়ানো হয়েছিল।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
প্রতিবেদকের নাম 
























