ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 বিশ্বকাপে রাতে মুখোমুখি ফ্রান্স–ইরাক, এমবাপ্পে ঝড়ের অপেক্ষা  কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-সমর্থিত আবেলার্দোর জয়  সৌদি আরবে শুটিংয়ে গিয়ে ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জানকার্লো এস্পোসিতো  ১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা সামরিক আইন সমর্থনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক বিচারমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড  সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ  হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি  ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ  খুলনায় ‘বি কোম্পানির’ ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার  যোগব্যায়াম ভারত–বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন: ভূমিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাল গালিচায় অভ্যর্থনা

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায়া কমপ্লেক্সে’ প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী হানানি হারুন। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

আরও পড়ুনঃ  ২৫০ বছর পরও একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে যুক্তরাষ্ট্র? সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি

আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ‘শাংগ্রি-লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো পথজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় এলাকা সজ্জিত ছিল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

আরও পড়ুনঃ  অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

সফর শেষে দুই সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সই হওয়ার সম্ভাবনা।

১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন।

মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 বিশ্বকাপে রাতে মুখোমুখি ফ্রান্স–ইরাক, এমবাপ্পে ঝড়ের অপেক্ষা

প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাল গালিচায় অভ্যর্থনা

আপডেটের সময়: ০৯:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায়া কমপ্লেক্সে’ প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী হানানি হারুন। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

আরও পড়ুনঃ  জামালপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ‘শাংগ্রি-লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো পথজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় এলাকা সজ্জিত ছিল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুনঃ  রূপকথার কুরাসাও, ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে গড়ল ইতিহাস

সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

আরও পড়ুনঃ  লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত