ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই: চিফ প্রসিকিউটর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু

  • Arif
  • আপডেটের সময়: ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫৩ সময় দেখুন

ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি অন্তত পাঁচজন আহত হয়েছেন। এছাড়া ৩৭টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক ভবন।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) জানায়, ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভূত হয়।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। আফটারশকগুলোর মাত্রা ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল।

ফিলিপাইনের ভূকম্পন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সোক্সারগেন-এ অবস্থিত শহরটিতে অভ্যন্তরীণ তীব্রতা স্কেলে ১০-এর মধ্যে ৭ মাত্রার ‘অত্যন্ত শক্তিশালী’ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপিন্স উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু

আপডেটের সময়: ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি অন্তত পাঁচজন আহত হয়েছেন। এছাড়া ৩৭টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক ভবন।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) জানায়, ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভূত হয়।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। আফটারশকগুলোর মাত্রা ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল।

ফিলিপাইনের ভূকম্পন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সোক্সারগেন-এ অবস্থিত শহরটিতে অভ্যন্তরীণ তীব্রতা স্কেলে ১০-এর মধ্যে ৭ মাত্রার ‘অত্যন্ত শক্তিশালী’ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ