ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্ধ মিলের রক্ষণাবেক্ষণে মাসে ৭০ লাখ টাকা ব্যয়, বছরে ৮ কোটির বেশি খরচ সরকারে

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালাতে সরকারের প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা। এতে বছরে ব্যয় দাঁড়াচ্ছে ৮ কোটিরও বেশি টাকা, যদিও মিল থেকে কোনো উৎপাদন বা আয় হচ্ছে না।

মিলটি বন্ধ থাকায় একদিকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহারে নষ্ট হচ্ছে, অন্যদিকে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।

আরও পড়ুনঃ  দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

১৯৬০ সালে ৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই জুট মিলটি একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। পরে দুর্নীতি ও ব্যবস্থাপনা সংকটে ২০০৭ সালে প্রথমবার বন্ধ হয়। ২০১১ সালে পুনরায় চালু হলেও ২০২০ সালে আবার বন্ধ ঘোষণা করা হয়।

২০২২ সালে বেসরকারি প্রতিষ্ঠান রশিদ গ্রুপ লিজ নিয়ে আংশিক উৎপাদন শুরু করলেও ২০২৪ সালে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে প্রতিষ্ঠানটি আবারও বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

বর্তমানে মিলটির দায়িত্বে রয়েছেন ১৮৯ জন কর্মকর্তা-কর্মচারী, যাদের বেতন, বিদ্যুৎ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি মাসে এই বিপুল ব্যয় হচ্ছে।

স্থানীয় শ্রমিকরা বলছেন, মিল বন্ধ থাকায় তাদের জীবিকা চরম সংকটে পড়েছে। সাবেক শ্রমিকরা জানান, একসময় এই মিলই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস।

আরও পড়ুনঃ  রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দ্রুত মিলটি পুনরায় চালু করা হলে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পাটচাষিরাও ন্যায্যমূল্য পাবেন।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। উপযুক্ত বিনিয়োগকারী পাওয়া গেলে উৎপাদন আবার শুরু করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ধ মিলের রক্ষণাবেক্ষণে মাসে ৭০ লাখ টাকা ব্যয়, বছরে ৮ কোটির বেশি খরচ সরকারে

আপডেটের সময়: ০১:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জাতীয় জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালাতে সরকারের প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা। এতে বছরে ব্যয় দাঁড়াচ্ছে ৮ কোটিরও বেশি টাকা, যদিও মিল থেকে কোনো উৎপাদন বা আয় হচ্ছে না।

মিলটি বন্ধ থাকায় একদিকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহারে নষ্ট হচ্ছে, অন্যদিকে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

১৯৬০ সালে ৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই জুট মিলটি একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। পরে দুর্নীতি ও ব্যবস্থাপনা সংকটে ২০০৭ সালে প্রথমবার বন্ধ হয়। ২০১১ সালে পুনরায় চালু হলেও ২০২০ সালে আবার বন্ধ ঘোষণা করা হয়।

২০২২ সালে বেসরকারি প্রতিষ্ঠান রশিদ গ্রুপ লিজ নিয়ে আংশিক উৎপাদন শুরু করলেও ২০২৪ সালে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে প্রতিষ্ঠানটি আবারও বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বর্তমানে মিলটির দায়িত্বে রয়েছেন ১৮৯ জন কর্মকর্তা-কর্মচারী, যাদের বেতন, বিদ্যুৎ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি মাসে এই বিপুল ব্যয় হচ্ছে।

স্থানীয় শ্রমিকরা বলছেন, মিল বন্ধ থাকায় তাদের জীবিকা চরম সংকটে পড়েছে। সাবেক শ্রমিকরা জানান, একসময় এই মিলই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী