
হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দান থেকে প্রদত্ত খুতবা এবার আরও বেশি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্বের কোটি কোটি মুসলমান নিজ নিজ ভাষায় খুতবা শুনতে ও বুঝতে পারবেন।
২০২৬ সালের হজকে সামনে রেখে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, এবার হজের মূল খুতবা বাংলাসহ মোট ৩৫টি ভাষায় লাইভ অনুবাদ করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মাধ্যমে হজের শিক্ষা, দিকনির্দেশনা এবং ইসলামের সার্বজনীন বার্তা আরও সহজভাবে বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে যাবে।
মসজিদে নামিরাহ থেকে এবারের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর ইমাম ও প্রবীণ আলেম শায়খ আলী হুজাইফি।
যেসব ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে তার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ফরাসি, উর্দু, চীনা, রুশ, হিন্দি, তুর্কি, ফার্সি, স্প্যানিশসহ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বহু প্রচলিত ভাষা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ডিজিটাল উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা হজের খুতবা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
প্রতিবেদকের নাম 
























