ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫১ লাখ ভিউ ছাড়াল ফারহানের নাটক, বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে দর্শকের প্রশ্ন নতুন আইফোন কিনতে কিডনি বিক্রি! কুশাল টন্ডনের ছবিতে তোলপাড় অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা জর্ডানের আকাবায় অ্যামোনিয়া গ্যাস লিক, আহত ১১ ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছে স্বর্ণের দাম, নতুন দর কত মুরগির পেটে পাওয়া ডিম খাওয়া যাবে? যেসব বিষয় আগে জানা জরুরি শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাস থামাতে গিয়ে প্রাণ গেল মাহিনের, নানার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

পটুয়াখালীর কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মাহির হোসেন মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে নানার সঙ্গে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা

বাস থামানোর সংকেত দিয়েছিল পরিবার

নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহিনের নানার বাড়ি হাজীপুর বাজারসংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে যাওয়ার জন্য মাহিন, তার নানা ও নানী বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

আরও পড়ুনঃ  ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর

এ সময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি বাস ওই পথ দিয়ে আসছিল। বাসটিকে থামানোর জন্য তারা সংকেত দেন।

নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে চাপা

বাসটি থামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মাহিনের ওপর উঠে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে

ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

চালককে থানায় নেওয়া হয়েছে

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৫১ লাখ ভিউ ছাড়াল ফারহানের নাটক, বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে দর্শকের প্রশ্ন

বাস থামাতে গিয়ে প্রাণ গেল মাহিনের, নানার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মাহির হোসেন মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে নানার সঙ্গে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা

বাস থামানোর সংকেত দিয়েছিল পরিবার

নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহিনের নানার বাড়ি হাজীপুর বাজারসংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে যাওয়ার জন্য মাহিন, তার নানা ও নানী বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

আরও পড়ুনঃ  প্রেমের টানে দাকোপে চীনা প্রকৌশলী, বিয়ে বাংলাদেশি তরুণীকে

এ সময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি বাস ওই পথ দিয়ে আসছিল। বাসটিকে থামানোর জন্য তারা সংকেত দেন।

নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে চাপা

বাসটি থামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মাহিনের ওপর উঠে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নিখোঁজ সংবাদ: কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ