ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের জবাবে পরিচালিত একটি সমন্বিত অভিযানের অংশ।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন বিমান বাহিনী দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপে রাতভর একাধিক দফায় হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

এর পরপরই ইরান বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় বলে জানানো হয়। হামলার পর সেখানে জরুরি সতর্কতা সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেয় বাহরাইন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলসে আইগনার

তেহরান থেকে আল জাজিরার বিশেষ সংবাদদাতা মোহাম্মদ ভাল জানান, ইরানের সামরিক বাহিনীর প্রাথমিক বার্তাটি সতর্কতামূলক হলেও পরবর্তীতে আইআরজিসি ও খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর যৌথভাবে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটিতে হামলার দাবি করে।

তবে কতটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে—সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

অন্যদিকে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটি “উসকানিমূলক পদক্ষেপ”, যার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে।

বিবৃতির শেষাংশে তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে তাদের সব কৌশলগত লক্ষ্যবস্তুতে আরও কঠোর ও ব্যাপক হামলা চালানো হবে।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি

আপডেটের সময়: ০৯:৪৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের জবাবে পরিচালিত একটি সমন্বিত অভিযানের অংশ।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন বিমান বাহিনী দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপে রাতভর একাধিক দফায় হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

এর পরপরই ইরান বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় বলে জানানো হয়। হামলার পর সেখানে জরুরি সতর্কতা সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেয় বাহরাইন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

তেহরান থেকে আল জাজিরার বিশেষ সংবাদদাতা মোহাম্মদ ভাল জানান, ইরানের সামরিক বাহিনীর প্রাথমিক বার্তাটি সতর্কতামূলক হলেও পরবর্তীতে আইআরজিসি ও খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর যৌথভাবে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটিতে হামলার দাবি করে।

তবে কতটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে—সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র