ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিতর্কের রেফারির হাতেই ব্রাজিল-জাপান মহারণের বাঁশি

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের মহাগুরুত্বপূর্ণ ব্রাজিল-জাপান ম্যাচের চূড়ান্ত রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির সঙ্গে সহকারী হিসেবে একঝাঁক ইউরোপীয় রেফারি দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মাঠের মূল দায়িত্বে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি। ম্যাচটিতে চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা।

আরও পড়ুনঃ  গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন। গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি। এবার নকআউটেও দেখা যাবে তাকে। তবে তাকে ঘিরে অতীতে কিছু বিতর্কও আছে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি ‘আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর–এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি।

আরও পড়ুনঃ  নলকায় বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

এর আগে ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের মধ্যকার ম্যাচের একদম শেষ মুহূর্তে য়্যুভেন্তাসকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার মিলানের ফুটবলাররা ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন।

তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার সঙ্গে দায়িত্ব পালনেরও রেকর্ড আছে ইতালিয়ান এই রেফারির। সে কারণেই হয়তো ফিফা আবারও তার ওপর আস্থা রাখছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিতর্কের রেফারির হাতেই ব্রাজিল-জাপান মহারণের বাঁশি

আপডেটের সময়: ০৪:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের মহাগুরুত্বপূর্ণ ব্রাজিল-জাপান ম্যাচের চূড়ান্ত রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির সঙ্গে সহকারী হিসেবে একঝাঁক ইউরোপীয় রেফারি দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মাঠের মূল দায়িত্বে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি। ম্যাচটিতে চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযান শুরু

চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন। গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি। এবার নকআউটেও দেখা যাবে তাকে। তবে তাকে ঘিরে অতীতে কিছু বিতর্কও আছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি ‘আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর–এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি।

আরও পড়ুনঃ  দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২