ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে সেলফি তুললেন বেঁচে যাওয়া ৩ ভারতীয় সেনা কর্মকর্তা

ভারতের লাদাখের লেহ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরও প্রাণে বেঁচে যান তিনজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের পাশে বসে তাদের সেলফি তোলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু

২০ মে ঘটে যাওয়া দুর্ঘটনায় সেনাবাহিনীর পুরনো ‘চিতা’ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং মেজর জেনারেল শচীন মেহতা। পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর, আর মেজর জেনারেল ছিলেন যাত্রী হিসেবে।

দুর্ঘটনায় তারা তিনজনই আহত হলেও প্রাণে বেঁচে যান। ঘটনার পর ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের পাশে বসে তাদের একটি সেলফি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’

সেনাবাহিনী সূত্রে জানায়, ঘটনাটিকে “অলৌকিক বেঁচে যাওয়া” হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুরনো চিতা হেলিকপ্টার নিয়ে উদ্বেগ

১৯৭০-এর দশকে তৈরি ‘চিতা’ হেলিকপ্টার দীর্ঘদিন ধরে ভারতের পার্বত্য ও উচ্চ উচ্চতার এলাকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বারবার দুর্ঘটনার কারণে এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

বিশেষজ্ঞদের মতে, পুরনো প্রযুক্তির কারণে এই হেলিকপ্টারগুলোর ঝুঁকি বেশি। ফলে ভারত সরকার ধাপে ধাপে এগুলো প্রতিস্থাপন করে দেশীয়ভাবে তৈরি নতুন হালকা ইউটিলিটি হেলিকপ্টার ব্যবহার শুরু করছে।

ঘটনাটি আবারও ভারতীয় সেনাবাহিনীর বিমান বহরের আধুনিকায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে সেলফি তুললেন বেঁচে যাওয়া ৩ ভারতীয় সেনা কর্মকর্তা

আপডেটের সময়: ০৬:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ভারতের লাদাখের লেহ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরও প্রাণে বেঁচে যান তিনজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের পাশে বসে তাদের সেলফি তোলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তার আশ্বাস, তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের আলোচনা