ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে মাস্কাটে নামল ইন্ডিগোর বিমান দেশে ফিরেই সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫ সিএনজির অ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দেশের ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গত কয়েক বছর ধরে বিপিএলকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সর্বশেষ আসর শেষ হওয়ার পরও অনেক ক্রিকেটার তাদের প্রাপ্য অর্থ পুরোপুরি পাননি বলে অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে বিপিএলকে নতুন কাঠামোয় ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রয়োজনে আসন্ন মৌসুমে বিপিএল আয়োজন না করার বিষয়টিও আলোচনায় ছিল। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আরও পড়ুনঃ  বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি তামিম ইকবাল। নতুন পারিশ্রমিক কাঠামো নিয়ে তিনি জানান, এখন থেকে চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ম্যাচ ফি ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তামিম বলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না, সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে, সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’

আরও পড়ুনঃ  মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নারী ক্রিকেটেও বাড়ছে ম্যাচ ফি

পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সঙ্গে নারী ক্রিকেটের তিন দিনের ম্যাচকে চার দিনের ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে।

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচ ছিল, সেটা এখন চার দিনের হবে। আগে ছিল ২০ হাজার টাকা, সেটা এখন ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।’

অর্থাৎ, নারী ক্রিকেটে চার দিনের ম্যাচের পারিশ্রমিক দ্বিগুণ করে ৪০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডেতে একজন ক্রিকেটার পাবেন ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, মেসির সামনে এখন যে চ্যালেঞ্জগুলো

বিপিএলের বিকল্প হিসেবে বড় হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি

বিপিএল আয়োজন না হলে ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টি নামে পরিচিত এই আসরকে নতুন কাঠামো ও পরিচয়ে মাঠে নামানোর চিন্তাভাবনা চলছে।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, নতুন টুর্নামেন্টটির সম্ভাব্য নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’। এই প্রতিযোগিতায় প্রচলিত বিভাগভিত্তিক দল না রেখে ছয়টি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে দল কেনার সুযোগ দেওয়া হতে পারে। দল কিনে নেওয়া প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দ অনুযায়ী দলের নাম নির্ধারণ করতে পারবে। এর মাধ্যমে বিপিএল না থাকলেও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিযোগিতা ও ক্রিকেটারদের আয়ের সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে বিসিবির।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো

বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি

আপডেটের সময়: ০৫:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দেশের ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গত কয়েক বছর ধরে বিপিএলকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সর্বশেষ আসর শেষ হওয়ার পরও অনেক ক্রিকেটার তাদের প্রাপ্য অর্থ পুরোপুরি পাননি বলে অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে বিপিএলকে নতুন কাঠামোয় ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রয়োজনে আসন্ন মৌসুমে বিপিএল আয়োজন না করার বিষয়টিও আলোচনায় ছিল। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় রেকর্ডগড়া ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি তামিম ইকবাল। নতুন পারিশ্রমিক কাঠামো নিয়ে তিনি জানান, এখন থেকে চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ম্যাচ ফি ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তামিম বলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না, সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে, সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’

আরও পড়ুনঃ  বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

নারী ক্রিকেটেও বাড়ছে ম্যাচ ফি

পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সঙ্গে নারী ক্রিকেটের তিন দিনের ম্যাচকে চার দিনের ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে।

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচ ছিল, সেটা এখন চার দিনের হবে। আগে ছিল ২০ হাজার টাকা, সেটা এখন ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।’

অর্থাৎ, নারী ক্রিকেটে চার দিনের ম্যাচের পারিশ্রমিক দ্বিগুণ করে ৪০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডেতে একজন ক্রিকেটার পাবেন ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড