ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাত ক্রিকেটারকে ফেরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মিসবাহ, ছাড়লেন নির্বাচকের পদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে বড় ধরনের পরিবর্তন। এর মধ্যেই নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

মিসবাহর অভিযোগ, তার সঙ্গে কোনো আলোচনা না করেই ইংল্যান্ড সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচক কমিটির সদস্য হিসেবে বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মিসবাহ বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে তিনি নোটিশ পিরিয়ডে ছিলেন। সেই সময়ের মধ্যেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন সাবেক এই অধিনায়ক।

সূত্রটি আরও জানায়, সাত ক্রিকেটারকে দেশে ফেরানো এবং তাদের জায়গায় নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার আগে মিসবাহর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। নির্বাচক কমিটির একজন সদস্য হিসেবে এ ঘটনায় তিনি অসন্তুষ্ট ছিলেন।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা

যাদের দেশে ফেরানো হয়েছে

ইংল্যান্ড সফর থেকে যে সাত ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছে, তারা হলেন—মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, ইমাম উল হক, আলী উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

তাদের পরিবর্তে নতুন ক্রিকেটারদের দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, টেস্ট দল থেকে সাতজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় নতুনদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন তালিকায় থাকা পাঁচ ক্রিকেটারের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

কোচিং স্টাফেও পরিবর্তন

শুধু খেলোয়াড় পরিবর্তনেই থেমে থাকেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে টানা পরাজয়ের পর পাকিস্তান দলের এই ব্যাপক পরিবর্তন নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই মিসবাহর পদত্যাগ নতুন করে পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

সাত ক্রিকেটারকে ফেরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ মিসবাহ, ছাড়লেন নির্বাচকের পদ

আপডেটের সময়: ০৭:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে বড় ধরনের পরিবর্তন। এর মধ্যেই নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

মিসবাহর অভিযোগ, তার সঙ্গে কোনো আলোচনা না করেই ইংল্যান্ড সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচক কমিটির সদস্য হিসেবে বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মিসবাহ বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে তিনি নোটিশ পিরিয়ডে ছিলেন। সেই সময়ের মধ্যেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন সাবেক এই অধিনায়ক।

সূত্রটি আরও জানায়, সাত ক্রিকেটারকে দেশে ফেরানো এবং তাদের জায়গায় নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার আগে মিসবাহর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। নির্বাচক কমিটির একজন সদস্য হিসেবে এ ঘটনায় তিনি অসন্তুষ্ট ছিলেন।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

যাদের দেশে ফেরানো হয়েছে

ইংল্যান্ড সফর থেকে যে সাত ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছে, তারা হলেন—মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, ইমাম উল হক, আলী উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

তাদের পরিবর্তে নতুন ক্রিকেটারদের দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, টেস্ট দল থেকে সাতজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় নতুনদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন তালিকায় থাকা পাঁচ ক্রিকেটারের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম