ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭ সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা চিকিৎসার পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরতে পারেন অভিনয়ে গ্যাসের অভাবে নরসিংদীর শতাধিক কারখানায় কাঠের বয়লার এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আশা স্বাস্থ্যমন্ত্রীর গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ আফ্রিকায় রেকর্ডগড়া ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

  • Arif
  • আপডেটের সময়: ১২:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে প্রথম খেলোয়াড় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের চতুর্থ দিনে গতকাল ৩০০ রান করেন তিনি। ৪৫০ বল খেলে এই মাইলফলকে পৌঁছান হৃদয়। দেশের মাটিতে ৩০০ রান করার রেকর্ড আছে দুই ব্যাটসম্যানের। জাতীয় লীগে বরিশালের হয়ে ফতুল্লায় ৩১৩ রান করেন রকিবুল হাসান। মিরপুরে বিসিএলের ম্যাচে ৩৩৪ রান করেন তামিম ইকবাল। এর আগে বিদেশের মাটিতে ডিফেন্স হাউজিং অথোরিটির বিপক্ষে করাচিতে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে গতকাল ২০৪ রান নিয়ে ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার হৃদয়। মোহাম্মদ সাইফ উদ্দিন আউট হন ৮৭ রানে। এরপর উইকেটে ব্যাটিংয়ে আসেন নাঈম হাসান। নাঈম ১৬ রান করে স্টাম্পড হন। উইকেটে এসে হাসান মুরাদ করেন ১১ রান। কাইল সিমন্ডসের বলে বোল্ড হন মুরাদ। দলের রান তখন আট উইকেটে ৫১৯। সেখান থেকে রেজাউর রহমানের সঙ্গে জুটি বাঁধেন হৃদয়। হৃদয় পার হন নিজের ২১৭ রান। সিমন্ডসের বলে এক রান নিয়ে ৩৮১ বলে ২৫০ স্পর্শ করেন তিনি। ২৭৪ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যান হৃদয়। মধ্যাহ্নবিরতির পরও রান তুলতে থাকেন হৃদয়। বিপক্ষ দলের বোলাররা হৃদয় ও রেজাউরকে বিপদে ফেলতে পারেননি। রেজাউরের ব্যাটের কানায় লেগে বল পড়ে স্লিপ ফিল্ডারের সামনে। বাউন্সার সামলাতে গিয়ে বল যায় শর্ট লেগ ফিল্ডারের কাছে। হাল না ছেড়ে উইকেটে টিকে থাকেন রেজাউর। তিনি এক প্রান্ত আগলে রাখেন। স্ট্রাইক পেয়ে হৃদয় এক রান নিয়ে রান যোগ করতে থাকেন। এতে দলের রান বাড়তে থাকে। তবে হৃদয়ের ২৯৪ রানে বল তাঁর ব্যাট ফাঁকি দেয় কিপারের গ্লাভসে জমা পড়ে। প্রোটিয়ারা কট বিহাইন্ডের আবেদন করে। ব্যাট পিচে লাগায় আম্পায়ার আউট দেননি। এরপর পেসার ম্যাথু বোস্টের বল মিড অনে ঠেলে দেন তিনি। দৌড়ে দুই রান নেন হৃদয়। এর মাধ্যমে তিনি পৌঁছে যান ৩০০ রানে। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান এই ব্যাটসম্যান।South Asians & Diaspora

আরও পড়ুনঃ  জ্বালানি খাতে দুর্নীতির দায়ে সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে: শামা ওবায়েদ

৩০০ রান করার পর হৃদয়ের ব্যাট থেকে আসে দুটি ছক্কা। বল সীমানার ওপর দিয়ে আছড়ে ফেলেন তিনি। দিনের তৃতীয় সেশনে ৩৩৩ রানে অপরাজিত ছিলেন হৃদয়। দলের সংগ্রহ তখন আট উইকেটে ৬৫২ রান। উইকেটে হৃদয়ের সঙ্গে ছিলেন রেজাউর রহমান। অষ্টম উইকেট জুটিতে রেজাউর ও হৃদয় যোগ করেন ১৩৩ রান।

আরও পড়ুনঃ  উত্তর সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক

দক্ষিণ আফ্রিকায় রেকর্ডগড়া ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

আপডেটের সময়: ১২:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে প্রথম খেলোয়াড় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের চতুর্থ দিনে গতকাল ৩০০ রান করেন তিনি। ৪৫০ বল খেলে এই মাইলফলকে পৌঁছান হৃদয়। দেশের মাটিতে ৩০০ রান করার রেকর্ড আছে দুই ব্যাটসম্যানের। জাতীয় লীগে বরিশালের হয়ে ফতুল্লায় ৩১৩ রান করেন রকিবুল হাসান। মিরপুরে বিসিএলের ম্যাচে ৩৩৪ রান করেন তামিম ইকবাল। এর আগে বিদেশের মাটিতে ডিফেন্স হাউজিং অথোরিটির বিপক্ষে করাচিতে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে গতকাল ২০৪ রান নিয়ে ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার হৃদয়। মোহাম্মদ সাইফ উদ্দিন আউট হন ৮৭ রানে। এরপর উইকেটে ব্যাটিংয়ে আসেন নাঈম হাসান। নাঈম ১৬ রান করে স্টাম্পড হন। উইকেটে এসে হাসান মুরাদ করেন ১১ রান। কাইল সিমন্ডসের বলে বোল্ড হন মুরাদ। দলের রান তখন আট উইকেটে ৫১৯। সেখান থেকে রেজাউর রহমানের সঙ্গে জুটি বাঁধেন হৃদয়। হৃদয় পার হন নিজের ২১৭ রান। সিমন্ডসের বলে এক রান নিয়ে ৩৮১ বলে ২৫০ স্পর্শ করেন তিনি। ২৭৪ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যান হৃদয়। মধ্যাহ্নবিরতির পরও রান তুলতে থাকেন হৃদয়। বিপক্ষ দলের বোলাররা হৃদয় ও রেজাউরকে বিপদে ফেলতে পারেননি। রেজাউরের ব্যাটের কানায় লেগে বল পড়ে স্লিপ ফিল্ডারের সামনে। বাউন্সার সামলাতে গিয়ে বল যায় শর্ট লেগ ফিল্ডারের কাছে। হাল না ছেড়ে উইকেটে টিকে থাকেন রেজাউর। তিনি এক প্রান্ত আগলে রাখেন। স্ট্রাইক পেয়ে হৃদয় এক রান নিয়ে রান যোগ করতে থাকেন। এতে দলের রান বাড়তে থাকে। তবে হৃদয়ের ২৯৪ রানে বল তাঁর ব্যাট ফাঁকি দেয় কিপারের গ্লাভসে জমা পড়ে। প্রোটিয়ারা কট বিহাইন্ডের আবেদন করে। ব্যাট পিচে লাগায় আম্পায়ার আউট দেননি। এরপর পেসার ম্যাথু বোস্টের বল মিড অনে ঠেলে দেন তিনি। দৌড়ে দুই রান নেন হৃদয়। এর মাধ্যমে তিনি পৌঁছে যান ৩০০ রানে। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান এই ব্যাটসম্যান।South Asians & Diaspora

আরও পড়ুনঃ  শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী