ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে টম ক্রুজ, রবি উইলিয়ামসসহ তারকাদের ঝলক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামতে যাচ্ছে আগামী ২০ জুলাই। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন হলিউড তারকা টম ক্রুজসহ আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক সংগীতশিল্পী ও বিনোদন তারকা।

তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এবং ১৬টি স্বাগতিক শহরের অংশগ্রহণে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সমাপ্তিকে স্মরণীয় করে তুলতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে ফিফা।

আরও পড়ুনঃ  ২০২৭ হজ: ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য রোগীরা যেতে পারবেন না, শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ‘মিশন: ইম্পসিবল’খ্যাত এই অভিনেতাকে বিশেষ পরিবেশনায় দেখা যাবে বলে জানিয়েছে আয়োজকরা।

সংগীত পরিবেশন করবেন ইতালির জনপ্রিয় গায়িকা লরা পাউসিনি, ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস এবং মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার। তাদের পরিবেশনায় ফাইনালের আগে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড (IShowSpeed)। ফিফার সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল প্ল্যাটফর্মে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকে স্বাগত জানিয়েছিল, সমাপনী অনুষ্ঠানেও সেই চেতনার প্রতিফলন ঘটবে।

আরও পড়ুনঃ  গাজার পুলিশপ্রধানসহ আরও ৬ জনকে হত্যা করল ইসরায়েল

তার ভাষায়, “সংগীত, সংস্কৃতি এবং ফুটবলের মেলবন্ধনে এই আয়োজন ফিফা বিশ্বকাপ ২০২৬-কে পূর্ণতা দেবে। এরপরই শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।”

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের আগে বিশ্ববিনোদনের তারকাদের উপস্থিতি এবারের ফাইনালকে আরও বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে টম ক্রুজ, রবি উইলিয়ামসসহ তারকাদের ঝলক

আপডেটের সময়: ০৯:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামতে যাচ্ছে আগামী ২০ জুলাই। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন হলিউড তারকা টম ক্রুজসহ আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক সংগীতশিল্পী ও বিনোদন তারকা।

তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এবং ১৬টি স্বাগতিক শহরের অংশগ্রহণে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সমাপ্তিকে স্মরণীয় করে তুলতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে ফিফা।

আরও পড়ুনঃ  সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ‘মিশন: ইম্পসিবল’খ্যাত এই অভিনেতাকে বিশেষ পরিবেশনায় দেখা যাবে বলে জানিয়েছে আয়োজকরা।

সংগীত পরিবেশন করবেন ইতালির জনপ্রিয় গায়িকা লরা পাউসিনি, ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস এবং মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার। তাদের পরিবেশনায় ফাইনালের আগে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল