ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ১৭ ডলারে পৌঁছেছে, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে রোববার (১২ জুলাই) ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বাহিনী সেটিতে হামলা চালায়। তবে এ অভিযোগের বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ এবং এটি ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত নৌপথ ব্যবহার না করে হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজগুলোর নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না। কোনো অননুমোদিত রুট ব্যবহার করলে তার দায় জাহাজের মালিক, পরিচালনাকারী ও অধিনায়কের ওপর বর্তাবে।

আরও পড়ুনঃ  নারীদের নিরাপদ যাতায়াতে নামানো হচ্ছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড–এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ছয়টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। অথচ চলতি মাসের শুরুতে প্রতিদিন ১৮ থেকে ২২টি জাহাজ এই পথ ব্যবহার করছিল। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক জ্বালানি বিশ্লেষক মুকেশ সাহদেভের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের ওপরে থাকতে পারে।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

অন্যদিকে, আইজি অস্ট্রেলিয়ার বাজার বিশ্লেষক ফ্যাবিয়ান ইয়িপ বলেছেন, বর্তমান উত্তেজনার কারণে তেলের দামে ঝুঁকিজনিত প্রিমিয়াম যুক্ত হলেও যুদ্ধের শুরুতে দেখা সর্বোচ্চ মূল্যস্তরে আবার পৌঁছানোর সম্ভাবনা কম। কারণ, বৈশ্বিক চাহিদা এখনও দুর্বল এবং ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধি বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করছে।

মধ্যপ্রাচ্যের নতুন এই সংঘাতের প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশের বেশি, দক্ষিণ কোরিয়ার কসপি ৫ শতাংশের বেশি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় ০ দশমিক ২ শতাংশ কমে যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আপডেটের সময়: ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ১৭ ডলারে পৌঁছেছে, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে রোববার (১২ জুলাই) ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বাহিনী সেটিতে হামলা চালায়। তবে এ অভিযোগের বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ এবং এটি ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত নৌপথ ব্যবহার না করে হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজগুলোর নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না। কোনো অননুমোদিত রুট ব্যবহার করলে তার দায় জাহাজের মালিক, পরিচালনাকারী ও অধিনায়কের ওপর বর্তাবে।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল