ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বে তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন।

মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি আধুনিকায়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

আরও পড়ুনঃ  দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ

বিভিন্ন জটিল ও বৈচিত্র্যময় অপারেশন পরিচালনায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। স্পষ্টভাষী ও দৃঢ় নেতৃত্বের কারণে সেনাবাহিনীতে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত।

বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সময় তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড ‘সুদর্শন চক্র কোর’-এরও নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ  সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে

এমন এক সময়ে জেনারেল ধীরাজ শেঠ ভারতের প্রায় ১৩ লাখ সেনাসদস্যের নেতৃত্ব গ্রহণ করলেন, যখন বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তির অগ্রগতির ফলে যুদ্ধের ধরনেও আসছে নতুন নতুন চ্যালেঞ্জ।

এদিকে ১ জুলাই থেকে ভারতীয় বিমানবাহিনীতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’

এছাড়া নতুন সহ-সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তদারকি করবেন।

সেনাবাহিনীর কমান্ড পর্যায়েও রদবদল করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। দক্ষিণ কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে। এছাড়া লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। তাঁর পূর্বসূরি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

আপডেটের সময়: ১০:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বে তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন।

মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি আধুনিকায়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

বিভিন্ন জটিল ও বৈচিত্র্যময় অপারেশন পরিচালনায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। স্পষ্টভাষী ও দৃঢ় নেতৃত্বের কারণে সেনাবাহিনীতে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত।

বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সময় তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড ‘সুদর্শন চক্র কোর’-এরও নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’

এমন এক সময়ে জেনারেল ধীরাজ শেঠ ভারতের প্রায় ১৩ লাখ সেনাসদস্যের নেতৃত্ব গ্রহণ করলেন, যখন বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তির অগ্রগতির ফলে যুদ্ধের ধরনেও আসছে নতুন নতুন চ্যালেঞ্জ।

এদিকে ১ জুলাই থেকে ভারতীয় বিমানবাহিনীতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার