ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারী বৃষ্টিপাত ও ঝড়ে লণ্ডভণ্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত প্রায় ৯০

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে আসা এক ভয়াবহ ঝড়ে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মৌসুমি বৃষ্টি আসার আগে মার্চ থেকে জুন পর্যন্ত গরমের সময়ে ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যে প্রায়ই ঝড়বৃষ্টির দেখা মেলে। কিন্তু বুধবারের ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়েও অনেক অনেক বেশি হয়েছে।

আরও পড়ুনঃ  আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে।

অপর এক ত্রাণ কর্মকর্তা জানান, ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে। অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে এবং বাড়ির দেয়াল ধসে মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে ভারোহি, যেখানে ধূলিঝড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফতেহপুর জেলায় বৃষ্টিজনিত ঘটনায় ৯ জন এবং এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে সড়কে এবং গাড়ির ওপর পড়ে আছে। ধুলোঝড়ের কারণে অনেক এলাকায় দৃশ্যমানতাও কমে যায়। টিনের কাঠামো আঁকড়ে ধরা এক ব্যক্তিকে শূন্যে উড়িয়ে নেওয়ার দৃশ্যও টেলিভিশনে দেখানো এক ভিডিও ক্লিপে দেখা গেছে। বেরিলিতে হওয়া এই ঘটনায় ওই ব্যক্তি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ  ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিকসহ সব ধরনের সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারী বৃষ্টিপাত ও ঝড়ে লণ্ডভণ্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত প্রায় ৯০

আপডেটের সময়: ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে আসা এক ভয়াবহ ঝড়ে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মৌসুমি বৃষ্টি আসার আগে মার্চ থেকে জুন পর্যন্ত গরমের সময়ে ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যে প্রায়ই ঝড়বৃষ্টির দেখা মেলে। কিন্তু বুধবারের ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়েও অনেক অনেক বেশি হয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে।

অপর এক ত্রাণ কর্মকর্তা জানান, ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে। অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে এবং বাড়ির দেয়াল ধসে মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে ভারোহি, যেখানে ধূলিঝড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফতেহপুর জেলায় বৃষ্টিজনিত ঘটনায় ৯ জন এবং এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে সড়কে এবং গাড়ির ওপর পড়ে আছে। ধুলোঝড়ের কারণে অনেক এলাকায় দৃশ্যমানতাও কমে যায়। টিনের কাঠামো আঁকড়ে ধরা এক ব্যক্তিকে শূন্যে উড়িয়ে নেওয়ার দৃশ্যও টেলিভিশনে দেখানো এক ভিডিও ক্লিপে দেখা গেছে। বেরিলিতে হওয়া এই ঘটনায় ওই ব্যক্তি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে