ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ১,১৭১টি আফটারশক, উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক (অনুকম্পন) অনুভূত হয়েছে। এসব অনুকম্পনের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে এবং দুর্গত মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানের

তিনি বলেন, ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪,১১৮ জন নিহত এবং ১৬,৭৪০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

রদ্রিগেজ জানান, এ পর্যন্ত ৮৬,৭৯৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ধসে পড়া ভবন থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকায় ৯,৭৬৬ মেট্রিক টন খাদ্য এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৯,৯৬৬ জন আহত ও অসুস্থ ব্যক্তি চিকিৎসাসেবা পেয়েছেন। বাস্তুচ্যুত মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক

বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০,০৭৬ জন সরকারি কর্মী, ২৯,৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩,৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন।

তবে অব্যাহত আফটারশকের কারণে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিবার অনুকম্পন অনুভূত হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে উদ্ধার অভিযান বন্ধ রাখতে হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ১,১৭১টি আফটারশক, উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

আপডেটের সময়: ০৭:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১ বার আফটারশক (অনুকম্পন) অনুভূত হয়েছে। এসব অনুকম্পনের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে এবং দুর্গত মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তিনি বলেন, ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৪,১১৮ জন নিহত এবং ১৬,৭৪০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

রদ্রিগেজ জানান, এ পর্যন্ত ৮৬,৭৯৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ধসে পড়া ভবন থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকায় ৯,৭৬৬ মেট্রিক টন খাদ্য এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৯,৯৬৬ জন আহত ও অসুস্থ ব্যক্তি চিকিৎসাসেবা পেয়েছেন। বাস্তুচ্যুত মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান