ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে দেশজুড়ে ১৬ স্থানে দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মধ্য দিয়ে বিশ্বজগতে রহমত ও মানবতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রিজভী।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, মহানবীর আগমন বিশ্বমানবতার ইতিহাসে এক অনন্য ঘটনা। তাঁর জীবন সততা, নম্রতা, উদারতা, ন্যায়বিচার ও মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত। নবীজির দেখানো পথে চলা মানুষের জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার শিক্ষা বহন করে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির বেতন কত

রিজভী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য এক অনন্য আলোকবর্তিকা। তাঁর জীবন ও আদর্শে মানবতা, সহমর্মিতা, উদারতা এবং মানুষের প্রতি ভালোবাসার যে শিক্ষা রয়েছে, তা যুগের পর যুগ মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কৈশোর থেকেই মহানবী (সা.) সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন। মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ়। আমানতের প্রতি তাঁর নিষ্ঠা এবং মানুষের উপকার করার মানসিকতা তাঁকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

আরও পড়ুনঃ  আকাশসীমা নজরদারির নতুন যুগে বাংলাদেশ

কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান

রিজভী বলেন, মহান আল্লাহ পবিত্র কোরআন মহানবী (সা.)-এর ওপর নাজিল করেছেন। কোরআনের শিক্ষা মানবজাতিকে সঠিক পথের দিশা দেয় এবং ন্যায়, কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নির্দেশনা প্রদান করে।

মহানবীর জীবন ও কর্ম অনুসরণ করলে মুসলমানরা শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর জীবন গঠনের পাশাপাশি মানবতা প্রতিষ্ঠা এবং কল্যাণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, মহানবীর আদর্শকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করার মধ্য দিয়ে ন্যায়, মানবিকতা ও সহমর্মিতার সমাজ গড়ে তোলা সম্ভব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান

মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী

আপডেটের সময়: ০৫:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মধ্য দিয়ে বিশ্বজগতে রহমত ও মানবতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রিজভী।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, মহানবীর আগমন বিশ্বমানবতার ইতিহাসে এক অনন্য ঘটনা। তাঁর জীবন সততা, নম্রতা, উদারতা, ন্যায়বিচার ও মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত। নবীজির দেখানো পথে চলা মানুষের জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার শিক্ষা বহন করে।

আরও পড়ুনঃ  ডলারের কালোবাজারির দায় মানি চেঞ্জারদের ওপর চাপাবেন না: এমসিএবি

রিজভী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য এক অনন্য আলোকবর্তিকা। তাঁর জীবন ও আদর্শে মানবতা, সহমর্মিতা, উদারতা এবং মানুষের প্রতি ভালোবাসার যে শিক্ষা রয়েছে, তা যুগের পর যুগ মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কৈশোর থেকেই মহানবী (সা.) সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন। মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ়। আমানতের প্রতি তাঁর নিষ্ঠা এবং মানুষের উপকার করার মানসিকতা তাঁকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

আরও পড়ুনঃ  রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ময়নাতদন্তে এসিড ব্যবহারের প্রমাণ মেলেনি

কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান

রিজভী বলেন, মহান আল্লাহ পবিত্র কোরআন মহানবী (সা.)-এর ওপর নাজিল করেছেন। কোরআনের শিক্ষা মানবজাতিকে সঠিক পথের দিশা দেয় এবং ন্যায়, কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নির্দেশনা প্রদান করে।

মহানবীর জীবন ও কর্ম অনুসরণ করলে মুসলমানরা শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর জীবন গঠনের পাশাপাশি মানবতা প্রতিষ্ঠা এবং কল্যাণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  গরু চুরির অভিযোগে ঝিনাইদহে গণপিটুনিতে নিহত ১, আহত ১