ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রগতির তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর Md. Mostakur Rahman।

তিনি বলেছেন, ‘স্টোলেন অ্যাসেট রিকভারি’ উদ্যোগের আওতায় যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেই অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান। গভর্নর বলেন, পাচার হওয়া সম্পদ শনাক্ত ও জব্দে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং জব্দ করা অর্থ দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সভায় নাহিদ ইসলামের বক্তব্য

বৈঠকে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়। গভর্নর জানান, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন শেষ হলে পুনর্গঠন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সামান্তা শারমিনের গুরুত্বপূর্ণ ঘোষণা

তিনি আরও জানান, খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য নতুন ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে।

আরও পড়ুনঃ  তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ঠিকাদারের মোটরসাইকেল নেওয়ার দাবি বিএনপি নেতার

ডিজিটাল আর্থিক সেবার প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল ন্যানো-ঋণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণ মূল্যায়ন এবং ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান ওয়ালেট’ ধারণা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এছাড়া ‘বাংলা কিউআর’ ব্যবস্থার মাধ্যমে নগদবিহীন লেনদেন বৃদ্ধি ও রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু

আপডেটের সময়: ০৭:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রগতির তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর Md. Mostakur Rahman।

তিনি বলেছেন, ‘স্টোলেন অ্যাসেট রিকভারি’ উদ্যোগের আওতায় যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেই অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান। গভর্নর বলেন, পাচার হওয়া সম্পদ শনাক্ত ও জব্দে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং জব্দ করা অর্থ দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিক আন্দোলন দমনে বলপ্রয়োগ করছে সরকার: নাহিদ ইসলাম

বৈঠকে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়। গভর্নর জানান, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন শেষ হলে পুনর্গঠন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের