ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা

 

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬


নরসিংদীর শিবপুরে রাস্তায় পড়ে থাকা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি বান্ডিল খাতা উদ্ধার করেছে স্থানীয়রা, পরে সেগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর এলাকায় রাস্তার পাশে খাতার বান্ডিল পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক। পরে তিনি খাতাগুলো বাড়িতে নিয়ে যান এবং পরে বুঝতে পারেন এগুলো পরীক্ষার খাতা। এরপর তিনি সেগুলো থানায় জমা দেন।

আরও পড়ুনঃ  কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

পুলিশ জানায়, খাতাগুলো যাচাই-বাছাই শেষে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সিলগালা করে পুনরায় সংশ্লিষ্ট পোস্ট অফিসে জমা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডাক বিভাগের পরিবহনের সময় গাড়ি থেকে খাতাগুলো পড়ে গিয়েছিল। তবে সব খাতা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সারাদেশের পোশাক কারখানায় ছুটি, বিজিএমইএর ঘোষণা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা

আপডেটের সময়: ০৬:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

 

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬


নরসিংদীর শিবপুরে রাস্তায় পড়ে থাকা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি বান্ডিল খাতা উদ্ধার করেছে স্থানীয়রা, পরে সেগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর এলাকায় রাস্তার পাশে খাতার বান্ডিল পড়ে থাকতে দেখেন স্থানীয় এক যুবক। পরে তিনি খাতাগুলো বাড়িতে নিয়ে যান এবং পরে বুঝতে পারেন এগুলো পরীক্ষার খাতা। এরপর তিনি সেগুলো থানায় জমা দেন।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

পুলিশ জানায়, খাতাগুলো যাচাই-বাছাই শেষে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সিলগালা করে পুনরায় সংশ্লিষ্ট পোস্ট অফিসে জমা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডাক বিভাগের পরিবহনের সময় গাড়ি থেকে খাতাগুলো পড়ে গিয়েছিল। তবে সব খাতা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের জরুরি নির্দেশনা