ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ইস্ট ও ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লম্বাশিয়া গ্রামের তিন শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা ক্যাম্পের প্রধান প্রবেশমুখে অবস্থান নিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানান। এ সময় এনজিও ও আন্তর্জাতিক সংস্থার কয়েকটি যানবাহন সাময়িকভাবে আটকে পড়ে এবং এলাকায় স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

স্থানীয়দের অভিযোগ, সোমবার (১৫ জুন) কোনো পূর্বঘোষণা ছাড়াই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন। বিদ্যুৎ না থাকায় পানির মোটর বন্ধ হয়ে যায়, মোবাইল চার্জ দিতে সমস্যা হয় এবং রাত কাটাতে হয় চরম দুর্ভোগে।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

লম্বাশিয়া গ্রামের বাসিন্দারা দাবি করেন, তারা বৈধ গ্রাহক এবং কোনো বকেয়া বিল নেই। তাদের অভিযোগ, ক্যাম্প কর্তৃপক্ষের সিদ্ধান্তে কোনো নোটিশ ছাড়াই এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কিছু অনিয়ম থাকলেও শত শত বৈধ গ্রাহকের বিদ্যুৎ একযোগে বিচ্ছিন্ন করা জনদুর্ভোগ বাড়িয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ বিষয়ে ক্যাম্প ইনচার্জ জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ

আপডেটের সময়: ০৩:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ইস্ট ও ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লম্বাশিয়া গ্রামের তিন শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা ক্যাম্পের প্রধান প্রবেশমুখে অবস্থান নিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানান। এ সময় এনজিও ও আন্তর্জাতিক সংস্থার কয়েকটি যানবাহন সাময়িকভাবে আটকে পড়ে এবং এলাকায় স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয়দের অভিযোগ, সোমবার (১৫ জুন) কোনো পূর্বঘোষণা ছাড়াই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন। বিদ্যুৎ না থাকায় পানির মোটর বন্ধ হয়ে যায়, মোবাইল চার্জ দিতে সমস্যা হয় এবং রাত কাটাতে হয় চরম দুর্ভোগে।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

লম্বাশিয়া গ্রামের বাসিন্দারা দাবি করেন, তারা বৈধ গ্রাহক এবং কোনো বকেয়া বিল নেই। তাদের অভিযোগ, ক্যাম্প কর্তৃপক্ষের সিদ্ধান্তে কোনো নোটিশ ছাড়াই এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কিছু অনিয়ম থাকলেও শত শত বৈধ গ্রাহকের বিদ্যুৎ একযোগে বিচ্ছিন্ন করা জনদুর্ভোগ বাড়িয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি