ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বাংলাদেশের বস্ত্রখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই, অনড় সিজেপি

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার অর্থ নেই।

শনিবার (২৫ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ‘অলঙ্ঘনীয়’। সরকার এ বিষয়ে সম্মত না হলে পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার কোনো অর্থ নেই।

আরও পড়ুনঃ  দাবানল মোকাবিলায় প্রথমবার অভিযানে ফ্রান্সের সামরিক বিশেষ বিমান

সিজেপির তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

আরও পড়ুনঃ  ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা ও ক্ষতিপূরণের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শেষে শনিবার পুনরায় বৈঠকের কথা জানিয়েছে।

তবে সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে পরীক্ষা পরিচালনা সংস্থা এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে, শিক্ষাসচিবকে বদলি করেছে এবং প্রশ্নফাঁস রোধে ফাস্ট-ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা: ইউক্রেনকে ‘ছাড় দেওয়া হবে না’, কঠোর বার্তা ইরানের

তবে সিজেপির দাবি, এসব পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের মতে, প্রশ্নফাঁসের ঘটনায় চূড়ান্ত জবাবদিহি শিক্ষামন্ত্রীরই এবং তার পদত্যাগ ছাড়া আন্দোলনের সমাধান সম্ভব নয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই, অনড় সিজেপি

আপডেটের সময়: ১১:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার অর্থ নেই।

শনিবার (২৫ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ‘অলঙ্ঘনীয়’। সরকার এ বিষয়ে সম্মত না হলে পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার কোনো অর্থ নেই।

আরও পড়ুনঃ  মোদি সরকারের পতনের ডাক রাহুলের, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

সিজেপির তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানের

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা ও ক্ষতিপূরণের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শেষে শনিবার পুনরায় বৈঠকের কথা জানিয়েছে।

তবে সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে পরীক্ষা পরিচালনা সংস্থা এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে, শিক্ষাসচিবকে বদলি করেছে এবং প্রশ্নফাঁস রোধে ফাস্ট-ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর, দাবি মেনে কর্মসূচি প্রত্যাহার