ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর, দাবি মেনে কর্মসূচি প্রত্যাহার

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নফাঁস ও শিক্ষাখাতে অনিয়মের অভিযোগ ঘিরে টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের আশ্বাসের পর তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতি গ্রহণ করেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়। কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আন্দোলনের পরিণতিতে পদত্যাগ

নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে সিজেপি। এ নিয়ে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের দুই দফা বৈঠক হলেও সমাধান হয়নি। শনিবার তৃতীয় দফা বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা

এর আগে দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর সিজেপি ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার

সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। এসব প্রতিশ্রুতির ভিত্তিতেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

পদত্যাগপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। নিট পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর সরকার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়, পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করে এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও লেখেন, দায়িত্ব পালনকালে তিনি কখনো পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেশের ঐক্য বজায় রাখা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা এবং অস্থিরতা দূর করার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

রাহুল গান্ধী: শিক্ষার্থীদের বড় সাফল্য

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এটি শুধু প্রথম পদক্ষেপ, তবে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে এটি একটি বড় অগ্রগতি। দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন।”

সিজেপি প্রতিষ্ঠাতার প্রতিক্রিয়া

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই ঘটনাকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

তার ভাষায়, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে, ভয় না পেলে এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে গেলে জনগণের দাবি আদায় সম্ভব।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর, দাবি মেনে কর্মসূচি প্রত্যাহার

আপডেটের সময়: ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নফাঁস ও শিক্ষাখাতে অনিয়মের অভিযোগ ঘিরে টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের আশ্বাসের পর তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতি গ্রহণ করেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়। কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আন্দোলনের পরিণতিতে পদত্যাগ

নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে সিজেপি। এ নিয়ে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের দুই দফা বৈঠক হলেও সমাধান হয়নি। শনিবার তৃতীয় দফা বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

এর আগে দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর সিজেপি ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার

সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। এসব প্রতিশ্রুতির ভিত্তিতেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

পদত্যাগপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। নিট পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর সরকার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়, পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করে এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও লেখেন, দায়িত্ব পালনকালে তিনি কখনো পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেশের ঐক্য বজায় রাখা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা এবং অস্থিরতা দূর করার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট