ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে চাচি পলাতক, জিজ্ঞাসাবাদে পরিবারের ৩ সদস্য

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচি লতা বেগমের (৩২) বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে অভিযুক্ত লতা বেগম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  নানকের সম্পদ ও অর্থ পাচার নিয়ে গুরুতর অভিযোগ, মাসে যাচ্ছে বিপুল অর্থ

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা মুচড়ে দেওয়ার ঘটনা ঘটে। সে সময় শিশুর মা গোপনে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

তবে তদন্তে শিশুর মা-বাবার বক্তব্যের সঙ্গে ভাইরাল তথ্যের কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, শিশুর পা ভাঙেনি, বর্তমানে সে সুস্থ রয়েছে এবং এ ঘটনায় তারা কোনো অভিযোগ করতে চান না। তারা আরও বলেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ  তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭

এদিকে, ভাইরাল ভিডিও ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে চাচি পলাতক, জিজ্ঞাসাবাদে পরিবারের ৩ সদস্য

আপডেটের সময়: ১১:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচি লতা বেগমের (৩২) বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে অভিযুক্ত লতা বেগম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  ভারতে পুতিন, নিরাপত্তার বিশেষ কৌশলে নজর কাড়ল ‘ফ্লাইং ক্রেমলিন’

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা মুচড়ে দেওয়ার ঘটনা ঘটে। সে সময় শিশুর মা গোপনে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে মির্জা ফখরুল

তবে তদন্তে শিশুর মা-বাবার বক্তব্যের সঙ্গে ভাইরাল তথ্যের কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, শিশুর পা ভাঙেনি, বর্তমানে সে সুস্থ রয়েছে এবং এ ঘটনায় তারা কোনো অভিযোগ করতে চান না। তারা আরও বলেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ