ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, বন্ধ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট

তীব্র গরম ও বৃষ্টিপাতের ঘাটতির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। পানির অভাবে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে চালু থাকা দুটি ইউনিট থেকেও সীমিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে ২ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে, যেগুলো থেকে মোট প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

আরও পড়ুনঃ  টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

মঙ্গলবার (৯ জুন) ২ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম সূত্র।

পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে প্রায় ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বছরের এ সময়ে কাপ্তাই হ্রদের পানির স্তর সাধারণত ৭৮ দশমিক ০৮ মিন সি লেভেল (এমএসএল) থাকার কথা। তবে বর্তমানে তা নেমে এসেছে ৭৩ দশমিক ৯৯ এমএসএলে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “হ্রদের পানির স্তর কমে যাওয়ায় তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে দুটি ইউনিট সীমিত সক্ষমতায় চালু রয়েছে।”

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যোগাযোগ ব্যবস্থায়ও প্রভাব

কাপ্তাই হ্রদের ওপর নির্ভর করে রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি ও জুড়াছড়ি উপজেলার নৌ-যোগাযোগ ব্যবস্থা পরিচালিত হয়।

প্রতিবছর শুষ্ক মৌসুমে পানির স্তর কমে গেলে এসব এলাকায় নৌপথে চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও আরও সংকটে পড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, বন্ধ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট

আপডেটের সময়: ০২:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

তীব্র গরম ও বৃষ্টিপাতের ঘাটতির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। পানির অভাবে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে চালু থাকা দুটি ইউনিট থেকেও সীমিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে ২ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে, যেগুলো থেকে মোট প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

মঙ্গলবার (৯ জুন) ২ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম সূত্র।

পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে প্রায় ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বছরের এ সময়ে কাপ্তাই হ্রদের পানির স্তর সাধারণত ৭৮ দশমিক ০৮ মিন সি লেভেল (এমএসএল) থাকার কথা। তবে বর্তমানে তা নেমে এসেছে ৭৩ দশমিক ৯৯ এমএসএলে।

আরও পড়ুনঃ  জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “হ্রদের পানির স্তর কমে যাওয়ায় তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে দুটি ইউনিট সীমিত সক্ষমতায় চালু রয়েছে।”

আরও পড়ুনঃ  ‘বিপ্লব সফল হলেও মানুষের কষ্ট কমেনি’—নাহিদ ইসলামের আক্ষেপ