ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘শুভ জন্মদিন আপা’ মন্তব্যের অভিযোগে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পুলিশের কাছে সোপর্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পেলেন বাবা

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে শিক্ষার্থীরা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি, থাকছে বজ্রবৃষ্টির সম্ভাবনাও

তবে নিজের মন্তব্যের ব্যাখ্যায় রাব্বি হোসেন দাবি করেন, তিনি শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ কথাটি ব্যঙ্গাত্মক অর্থে লিখেছিলেন। ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার দাবি করে তিনি বলেন, তিনি শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানার পর শিক্ষার্থীরা রাব্বি হোসেনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ  ‘পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’

রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বহিষ্কারের সিদ্ধান্তের ফলে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ হারিয়েছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

‘শুভ জন্মদিন আপা’ মন্তব্যের অভিযোগে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পুলিশের কাছে সোপর্দ

আপডেটের সময়: ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পেলেন বাবা

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে শিক্ষার্থীরা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  রোববারই মিলবে ঘরোয়া ক্রিকেটের নতুন পরিচয়, থাকছে ৬ ফ্র্যাঞ্চাইজি