ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সন্দ্বীপে অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক, উদ্ধার লাখ টাকার মালামাল

চট্টগ্রামের সন্দ্বীপে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সাত জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

কোস্ট গার্ড জানায়, গত ৯ জুলাই বিকেলে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ঘটনার খবর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ পৌঁছানোর পর কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

তদন্তের ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত এবং সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  সৌদি আবার হামলা চালালে আরও গভীরে আঘাতের হুমকি হুথিদের

কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকা-বরিশালের সম্পত্তি ও ব্যবসার আয় হুন্ডির মাধ্যমে ভারতে পাঠানোর দাবি

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল এবং পাঁচটি মোবাইল ফোন। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

সন্দ্বীপে অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক, উদ্ধার লাখ টাকার মালামাল

আপডেটের সময়: ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সাত জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  কবরস্থানের জমির টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আনোয়ারের, অভিযুক্তের বাড়িতে আগুন

কোস্ট গার্ড জানায়, গত ৯ জুলাই বিকেলে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ঘটনার খবর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ পৌঁছানোর পর কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

তদন্তের ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত এবং সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি