ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারের ৩ মাস পূর্তি লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার— বলছেন এনসিপি নেতারা

  • Arif
  • আপডেটের সময়: ১১:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৯ সময় দেখুন

রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই সরকার বেশি ব্যস্ত— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির সদস্য সচিব আখতার হোসেনের মতে, পরিবর্তনের আকাঙ্ক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকা যথার্থ নয়। তবে, নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনও জানার বাকি বলে মনে করেন তিনি।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সেই মাসের ১৭ তারিখে শপথ নেয় বিএনপি সরকার। শপথ নেয় সংসদে বিরোধী জোটের সদস্যরাও। পার্লামেন্টে এই মুহূর্তে ৬টি আসন এনসিপির। পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।মূলত, গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জ্বালানি তেলসহ নানা ইস্যুতে সংসদের প্রথম অধিবেশন ছিল বেশ ঘটনাবহুল। সরকার ও বিরোধীদলের যেমন ছিল মতপার্থক্য, নানা ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

প্রথমবারের মতো সংসদে নিজ দল ও নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছে এনসিপি। পাশাপাশি ৩ মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কী মূল্যায়ন দলটির? এই ইস্যুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে। রাজনৈতিক হওয়ার চেয়ে সরকার বেশি পপুলিস্ট কাজ দেখাতে ব্যস্ত।’

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

রাজনৈতিক ইস্যুগুলো না এড়িয়ে আরও গঠনগত শাসনকার্যে ধাবিত হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার বিভিন্ন কার্ড বিতরণ করছে। তবে, সেই ক্ষেত্রে অর্থ কোথা থেকে আসছে কিংবা প্রকল্পগুলোর সার্বিক পরিকল্পনা তথা কাঠামো তারা উপস্থাপন করতে পারেনি।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

এসময় পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা।

পাশাপাশি নিজেদের নিয়ে মূল্যায়নে আখতার হোসেন বলেন, নতুন হিসেবে সংসদে এখনো জানার জায়গা রয়েছে। যদি সেগুলো প্রসারিত হয়, তাহলে সংসদে কথা বলার জায়গায় আরও পরিণত হতে পারবে বলেও আশা প্রকাশ করে তিনি।

এরইমধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দল রাজপথে আন্দোলনে। এই সংকট কাটিয়ে জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান এনসিপি নেতাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

সরকারের ৩ মাস পূর্তি লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার— বলছেন এনসিপি নেতারা

আপডেটের সময়: ১১:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই সরকার বেশি ব্যস্ত— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির সদস্য সচিব আখতার হোসেনের মতে, পরিবর্তনের আকাঙ্ক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকা যথার্থ নয়। তবে, নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনও জানার বাকি বলে মনে করেন তিনি।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সেই মাসের ১৭ তারিখে শপথ নেয় বিএনপি সরকার। শপথ নেয় সংসদে বিরোধী জোটের সদস্যরাও। পার্লামেন্টে এই মুহূর্তে ৬টি আসন এনসিপির। পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।মূলত, গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জ্বালানি তেলসহ নানা ইস্যুতে সংসদের প্রথম অধিবেশন ছিল বেশ ঘটনাবহুল। সরকার ও বিরোধীদলের যেমন ছিল মতপার্থক্য, নানা ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

প্রথমবারের মতো সংসদে নিজ দল ও নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছে এনসিপি। পাশাপাশি ৩ মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কী মূল্যায়ন দলটির? এই ইস্যুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে খারাপের দিকে এগোচ্ছে। রাজনৈতিক হওয়ার চেয়ে সরকার বেশি পপুলিস্ট কাজ দেখাতে ব্যস্ত।’

আরও পড়ুনঃ  মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু

রাজনৈতিক ইস্যুগুলো না এড়িয়ে আরও গঠনগত শাসনকার্যে ধাবিত হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার বিভিন্ন কার্ড বিতরণ করছে। তবে, সেই ক্ষেত্রে অর্থ কোথা থেকে আসছে কিংবা প্রকল্পগুলোর সার্বিক পরিকল্পনা তথা কাঠামো তারা উপস্থাপন করতে পারেনি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফের দুই পোস্ট, ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’