
জেলা প্রতিনিধি |সাংবাদিকের ঘরে গোখরা সাপ, অল্পের জন্য রক্ষা ছবি-সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক সংবাদকর্মীর ঘরের বিছানায় বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই সাংবাদিকের মা।
শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের চর গয়টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক বেলাল হোসেন বলেন, আমার মা যদি সময়মতো সাপটি দেখতে না পেতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অল্পের জন্যই আমরা রক্ষা পেয়েছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, চরাঞ্চল হওয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। তবে সাপের উপদ্রব থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
প্রতিবেদকের নাম 






















