সিলেটে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার জৈনপুরে ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী গ্রিবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো এ পূজার আয়োজন করা হয়।
মহাতীর্থ মন্দির প্রাঙ্গণে আয়োজিত পূজায় সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলধ্বনি ও মন্ত্রপাঠে পূজার আনুষ্ঠানিকতা
ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও ঘণ্টার মঙ্গলধ্বনির পাশাপাশি পুরোহিতের বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে সকাল ৮টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় কুমারী দেবী অধিষ্ঠান আচারের মধ্য দিয়ে পূজার প্রধান পর্ব সম্পন্ন হয়।
আয়োজকেরা জানান, প্রতিটি নারীর মধ্যে নিহিত দেবী মহামায়ার শক্তি ও মাতৃরূপের বন্দনার প্রতীক হিসেবে কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতিরূপ কল্পনা করে পূজা করা হয়।
নারীশক্তির প্রতি সম্মান জানানোর বার্তা
আয়োজকদের ভাষ্য, কুমারী পূজার অন্যতম তাৎপর্য হলো নারীশক্তির প্রতি সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ধর্মীয় আচার পালনের পাশাপাশি নারীর মর্যাদা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিও এ আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস এবং তাঁর স্ত্রী সুমনা দাস।
প্রতিবেদকের নাম 
























