ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুনামগঞ্জে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগ, বাবা আটক

সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের ৭ বছরের ছেলে ও ৪ বছরের মেয়েকে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশু দুটির বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো—দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের কামরুল হাসানের ৭ বছর বয়সী ছেলে মোহাদ্দিস এবং ৪ বছরের মেয়ে তুলনা আক্তার।

আরও পড়ুনঃ  রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৬ বাংলাদেশি

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে নিয়ে সিলেটে চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুনঃ  ডেল্টা লাইফের সাবেক সিএফও ফারহান উদ্দিন কারাগারে

তবে সোমবার রাতে কামরুল বাড়িতে ফিরলেও তার সঙ্গে দুই সন্তান ছিল না। পরে তিনি ফেসবুক লাইভে এসে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান।

এর মধ্যে মঙ্গলবার হাওরের তীর থেকে তুলনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বুধবার মোহাদ্দিসের মরদেহও ভেসে ওঠে।

শিশু দুটির মরদেহ উদ্ধারের পর তাদের বাবা কামরুল হাসানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দুটিকে হাওরে ফেলে দেওয়ার কথা তিনি জানিয়েছেন বলে দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

বর্তমানে শিশু দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

সুনামগঞ্জে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগ, বাবা আটক

আপডেটের সময়: ০৬:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের ৭ বছরের ছেলে ও ৪ বছরের মেয়েকে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশু দুটির বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো—দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের কামরুল হাসানের ৭ বছর বয়সী ছেলে মোহাদ্দিস এবং ৪ বছরের মেয়ে তুলনা আক্তার।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে নিয়ে সিলেটে চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুনঃ  তীব্র রোদে ত্বকের ক্যানসারের ঝুঁকিতে ইসরায়েলিরা