ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে যোগ্য উদ্যোক্তারা প্রকল্পের ধরন ও সম্ভাবনা অনুযায়ী ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।”

আরও পড়ুনঃ  ‘সবাই মিলেমিশে খাই’ মন্তব্যের জেরে ৩ খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনও করা হয়। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা প্রশিক্ষণ, মেন্টরিং, সরকারি সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকেই পাবেন।

স্টার্টআপ উদ্যোক্তাদের ব্যাংক ঋণ গ্রহণে জামানত ও জটিল কাগজপত্রের বাধা কমাতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা চিন্তা করেছি, উদ্যোক্তাদের যেন ব্যাংকের সিকিউরিটি বা কাগজপত্রের জটিলতার মুখোমুখি হতে না হয়। সে জন্য একটি কমিটি করা হয়েছে। এতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। নিরপেক্ষ কমিটি বিষয়টি দেখবে।”

আরও পড়ুনঃ  শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট

প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এই তহবিল পেতে কোনো ধরনের জামানতের প্রয়োজন হবে না। উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা ও মান যাচাই করেই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখে তারা ফান্ড করবে।”

সরকারি এই অর্থ জনগণের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় কোনো উদ্যোক্তার প্রথম উদ্যোগ সফল না হলেও প্রয়োজনে দ্বিতীয়বারও সহায়তা দেওয়া হতে পারে।

তার ভাষায়, “যে সহায়তা করা হবে, সেটি পাবলিক মানি। যদি সম্ভাবনা থাকে, তাহলে আবারও ফান্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো করে না। সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সুযোগ পাবে।”

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

নির্বাচনী ইশতেহার-২০২৬-এর আলোকে গঠিত এই ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে যোগ্য উদ্যোক্তারা প্রকল্পের ধরন ও সম্ভাবনা অনুযায়ী ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।”

আরও পড়ুনঃ  ‘সবাই মিলেমিশে খাই’ মন্তব্যের জেরে ৩ খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনও করা হয়। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা প্রশিক্ষণ, মেন্টরিং, সরকারি সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকেই পাবেন।

স্টার্টআপ উদ্যোক্তাদের ব্যাংক ঋণ গ্রহণে জামানত ও জটিল কাগজপত্রের বাধা কমাতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা চিন্তা করেছি, উদ্যোক্তাদের যেন ব্যাংকের সিকিউরিটি বা কাগজপত্রের জটিলতার মুখোমুখি হতে না হয়। সে জন্য একটি কমিটি করা হয়েছে। এতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। নিরপেক্ষ কমিটি বিষয়টি দেখবে।”

আরও পড়ুনঃ  আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এই তহবিল পেতে কোনো ধরনের জামানতের প্রয়োজন হবে না। উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা ও মান যাচাই করেই অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখে তারা ফান্ড করবে।”

সরকারি এই অর্থ জনগণের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় কোনো উদ্যোক্তার প্রথম উদ্যোগ সফল না হলেও প্রয়োজনে দ্বিতীয়বারও সহায়তা দেওয়া হতে পারে।

তার ভাষায়, “যে সহায়তা করা হবে, সেটি পাবলিক মানি। যদি সম্ভাবনা থাকে, তাহলে আবারও ফান্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো করে না। সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সুযোগ পাবে।”

আরও পড়ুনঃ  গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তার আশ্বাস, তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের আলোচনা