ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্পিকারের কাছে স্মারকলিপি দিতে সংসদ ভবনের সামনে ১১ দলীয় জোটের অবস্থান

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলার মধ্যেই স্পিকারের কাছে স্মারকলিপি দিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

পরে পদযাত্রাটি সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে অবস্থান নেন নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের কয়েকজনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন

পদযাত্রা ও সমাবেশে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এর মধ্যে ছিল—‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’ এবং ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’। এছাড়া ধর্মীয় স্লোগানও দেওয়া হয়।

এদিকে সংসদ ভবনের ভেতরে একই সময়ে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছিল। অধিবেশনে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

স্পিকারের কাছে স্মারকলিপি দিতে সংসদ ভবনের সামনে ১১ দলীয় জোটের অবস্থান

আপডেটের সময়: ০৬:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলার মধ্যেই স্পিকারের কাছে স্মারকলিপি দিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

পরে পদযাত্রাটি সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে অবস্থান নেন নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের কয়েকজনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র