ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ ২০২৬ বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত মাজরাউইর, লক্ষ্য হাফেজ ও ইমাম হওয়া সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস: লড়াই ও সাফল্যের গল্প বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার বাজেট এয়ারলাইন্স মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ উজানের ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, ঝুঁকিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল মালয়েশিয়ায় লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বর্ণের দোকানে বড় চুরি, প্রবেশপথ নিয়ে তৈরি হয়েছে রহস্য

রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টিতে একটি জুয়েলারি দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। তবে চোর কীভাবে দোকানে প্রবেশ করেছে—তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

চুরির ঘটনা ঘটেছে নগরের কারুশ্রী জুয়েলার্সে। পাশেই রয়েছে আফিয়া জুয়েলার্স। দুটি দোকানের শাটার ও তালা অক্ষত থাকলেও মাঝখানের ইটের দেয়াল কেটে চুরির ঘটনা ঘটায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

দুই দোকানের মালিকই ভিন্ন ভিন্ন দাবি করছেন। কারুশ্রী জুয়েলার্সের মালিকের দাবি, পাশের দোকান থেকে দেয়াল কেটে চোর ভেতরে প্রবেশ করেছে। অন্যদিকে আফিয়া জুয়েলার্সের মালিকের দাবি, চোর হয়তো কারুশ্রী জুয়েলার্সের দিক থেকেই দেয়াল কেটে প্রবেশ করেছে।

আরও পড়ুনঃ  বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে কারুশ্রী জুয়েলার্স খোলার পর ভেতরে এলোমেলো অবস্থায় সিন্দুক ভাঙা দেখা যায়। একই সঙ্গে পাশের দোকানের মাঝের দেয়ালে কাটা অংশ পাওয়া যায়।

কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার ও তার ভাই ইমন সরকার জানান, দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপার অলংকার এবং প্রায় ২০ লাখ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

অন্যদিকে আফিয়া জুয়েলার্সের মালিক খন্দকার আরিফুর রহমান বলেন, তার দোকানের শাটার ও তালা অক্ষত ছিল। চাবি দিয়ে দোকান খুলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং কোনো কিছুই চুরি হয়নি বলে দেখতে পান। তিনি বলেন, “আমার দোকান দিয়ে চোর ঢুকলে তালা ভাঙা থাকত।”

তিনি আরও বলেন, কারুশ্রী জুয়েলার্স থেকে দেয়াল কেটে তার দোকানে প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনার পর স্বর্ণপট্টির সব জুয়েলারি দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। তারা দ্রুত চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

আরও পড়ুনঃ  বর্তমান সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

তূর্য সরকারের ভাই ইমন সরকার অভিযোগ করেন, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআরও চোরেরা নিয়ে গেছে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দুই দোকানের মালিক ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বিভিন্ন সংস্থাও কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর গড়বে ভারত

স্বর্ণের দোকানে বড় চুরি, প্রবেশপথ নিয়ে তৈরি হয়েছে রহস্য

আপডেটের সময়: ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টিতে একটি জুয়েলারি দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। তবে চোর কীভাবে দোকানে প্রবেশ করেছে—তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

চুরির ঘটনা ঘটেছে নগরের কারুশ্রী জুয়েলার্সে। পাশেই রয়েছে আফিয়া জুয়েলার্স। দুটি দোকানের শাটার ও তালা অক্ষত থাকলেও মাঝখানের ইটের দেয়াল কেটে চুরির ঘটনা ঘটায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

দুই দোকানের মালিকই ভিন্ন ভিন্ন দাবি করছেন। কারুশ্রী জুয়েলার্সের মালিকের দাবি, পাশের দোকান থেকে দেয়াল কেটে চোর ভেতরে প্রবেশ করেছে। অন্যদিকে আফিয়া জুয়েলার্সের মালিকের দাবি, চোর হয়তো কারুশ্রী জুয়েলার্সের দিক থেকেই দেয়াল কেটে প্রবেশ করেছে।

আরও পড়ুনঃ  বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে কারুশ্রী জুয়েলার্স খোলার পর ভেতরে এলোমেলো অবস্থায় সিন্দুক ভাঙা দেখা যায়। একই সঙ্গে পাশের দোকানের মাঝের দেয়ালে কাটা অংশ পাওয়া যায়।

কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার ও তার ভাই ইমন সরকার জানান, দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপার অলংকার এবং প্রায় ২০ লাখ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৮৬ জন অবৈধ অভিবাসী আটক

অন্যদিকে আফিয়া জুয়েলার্সের মালিক খন্দকার আরিফুর রহমান বলেন, তার দোকানের শাটার ও তালা অক্ষত ছিল। চাবি দিয়ে দোকান খুলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং কোনো কিছুই চুরি হয়নি বলে দেখতে পান। তিনি বলেন, “আমার দোকান দিয়ে চোর ঢুকলে তালা ভাঙা থাকত।”

তিনি আরও বলেন, কারুশ্রী জুয়েলার্স থেকে দেয়াল কেটে তার দোকানে প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনার পর স্বর্ণপট্টির সব জুয়েলারি দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। তারা দ্রুত চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

আরও পড়ুনঃ  ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায়