ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বামীকে ছাড়াতে থানায় হামলার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

স্বামীকে পুলিশি হেফাজত থেকে মুক্ত করার চেষ্টা এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম সারিনা বিবি (৩৭)। শনিবার (২০ জুন) সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার স্বামী জাহাঙ্গীর খান বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার হেফাজতে রয়েছেন।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার সারিনা বিবির নেতৃত্বে একদল সমর্থক ফলতা থানায় প্রবেশ করে জাহাঙ্গীর খানকে লকআপ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, থানায় হামলার পরিকল্পনায় সারিনা বিবির সক্রিয় ভূমিকা ছিল। পুলিশি হেফাজতে থাকা স্বামীকে প্রকাশ্যে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

জাহাঙ্গীর খান স্থানীয় রাজনীতিতে পরিচিত একটি নাম। অতীতে তার বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থার নজরদারিতেও ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

পুলিশ জানিয়েছে, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সারিনা বিবির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

স্বামীকে ছাড়াতে থানায় হামলার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আপডেটের সময়: ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

স্বামীকে পুলিশি হেফাজত থেকে মুক্ত করার চেষ্টা এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম সারিনা বিবি (৩৭)। শনিবার (২০ জুন) সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার স্বামী জাহাঙ্গীর খান বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার হেফাজতে রয়েছেন।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার সারিনা বিবির নেতৃত্বে একদল সমর্থক ফলতা থানায় প্রবেশ করে জাহাঙ্গীর খানকে লকআপ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি