Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন “বিএনপি নেতৃত্ব নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য: ‘দল এখন হাইজ্যাক’” বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে, গঠিত হচ্ছে নতুন পাঁচ উপজেলা—নিকার সভায় বড় সিদ্ধান্ত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন ক্যাম্পাসের পরিচিত মুখ সাদিক কায়েম, এবার জীবনের নতুন যাত্রায় “অপেক্ষা করুন, অভিযান চলছে”—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খাল খনন শুধু কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন ও বিপ্লব—পানিসম্পদমন্ত্রী এ্যানি

হযরত শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার সম্ভাব্য নাশকতার সতর্কতায় উচ্চ সতর্কাবস্থা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বৈঠক। ছবি: সংগৃহীত

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রথম ধাপে বড় সুবিধা পাচ্ছেন নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর বিমানবন্দরগুলোতে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়। এতে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন জাহাজে হামলায় ‘কামিকাজে ডলফিন’ ব্যবহার করবে ইরান—দাবি ঘিরে চাঞ্চল্য

এছাড়া অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকাতেই তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পুলিশ সদর দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা সম্ভাব্য নাশকতার পরিকল্পনা করতে পারে। তাদের লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে নির্বাচনের পর উত্তেজনা, ৪৮ ঘণ্টায় শতাধিক মামলা ও ব্যাপক গ্রেপ্তার

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

জনপ্রিয় পোস্ট

ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন

হযরত শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার সম্ভাব্য নাশকতার সতর্কতায় উচ্চ সতর্কাবস্থা

আপডেটের সময়: ০৪:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রথম ধাপে বড় সুবিধা পাচ্ছেন নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর বিমানবন্দরগুলোতে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়। এতে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডিএমপির ৩ থানায় নতুন ওসি

এছাড়া অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকাতেই তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পুলিশ সদর দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা সম্ভাব্য নাশকতার পরিকল্পনা করতে পারে। তাদের লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

আরও পড়ুনঃ  পুরনো স্মৃতিতে ফিরে গেলেন অভিনেত্রী প্রভা, শেয়ার করলেন সমুদ্রের মুহূর্ত