ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়, উচ্ছ্বাসে মাতল ঢাকা বিশ্ববিদ্যালয়

ফুটবল বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার আরও একবার প্রমাণ দিল ব্রাজিল। হাইতির বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত

এই জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, বিভিন্ন হল ও ক্যাম্পাসের আবাসিক এলাকায় ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। হলুদ জার্সি পরা সমর্থকেরা পতাকা হাতে নেচে-গেয়ে উদযাপন করেন।

আরও পড়ুনঃ  পাঁচ বিশ্বকাপে গোল করে রোনালদোর পাশে মেসি

খেলা শেষে ক্যাম্পাসজুড়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

সমর্থকদের মতে, এই জয় শুধু তিন পয়েন্টই নয়, বরং দলের আত্মবিশ্বাসও আরও বাড়িয়েছে। আক্রমণভাগের ধার ও রক্ষণভাগের দৃঢ়তা ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

ম্যাচ শেষে এক ব্রাজিল সমর্থক শিক্ষার্থী বলেন, পুরো ম্যাচে ব্রাজিলের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ৩-০ গোলের জয় প্রত্যাশা পূরণ করেছে। তারা আশা করছেন, পরবর্তী ম্যাচগুলোতেও দল একই ধারাবাহিকতা বজায় রাখবে।

আরও পড়ুনঃ  মেসির হাতে আর বিশ্বকাপ দেখতে চান না ড্যান বার্ন

হাইতির বিপক্ষে এই দাপুটে জয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশনে শক্ত বার্তা দিয়েছে ব্রাজিল। আর সেই জয়ের আনন্দে উচ্ছ্বাসে ভাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়, উচ্ছ্বাসে মাতল ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেটের সময়: ১২:৩৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার আরও একবার প্রমাণ দিল ব্রাজিল। হাইতির বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ২০২৬: রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি সেনেগাল

এই জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, বিভিন্ন হল ও ক্যাম্পাসের আবাসিক এলাকায় ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। হলুদ জার্সি পরা সমর্থকেরা পতাকা হাতে নেচে-গেয়ে উদযাপন করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের জন্য ‘তৈরি’ লায়ন, খেলতে চান ১১ মাসে ২১ টেস্টের সবকটি